ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৮:৩৮ পিএম

ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, “দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোভিড সামাল দিলেও ডায়রিয়া নিয়ন্ত্রণের বাইরে।”

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আসন্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস (২৫ এপ্রিল) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডায়রিয়া বা কলেরা আরও বেড়ে গেলে দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো বন্ধ রাখার বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে।

ম্যালেরিয়া নির্মূল করতে জনসচেতনতা তৈরি করতে হবে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূল করার ক্ষেত্রে বাধাগুলো নিয়ে নতুন পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। যেখানে ম্যালেরিয়া বাড়ছে, সেখানে কাজ করতে হবে।

Link copied!