মাসে ২ কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:১০ পিএম

মাসে ২ কোটি ডোজ  টিকা দেওয়ার পরিকল্পনা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে প্রতি মাসে দুই কোটি ডোজ টিকা দেওয়ার ব্যাপারে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।রবিবার(১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পেসবুক পেজে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

টিকার সরবরাহ এখন বেশ ভালো জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের হাতে পর্যান্ত পরিমাণ টিকা রয়েছে। আমার সামনের দিনগুলোতে টিকা পাওয়ার উৎস নিশ্চিত করেছি।

স্বাস্থ্যের ডিজি বলেন, সারাদেশে প্রতি মাসে ১ কোটি থেকে ২ কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। সেই অনুযায়ী মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচি চলছে। আগামী দিনগুলোতে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে আরও গতি নিয়ে আসতে হবে।

সপ্তাহে এক দিন নিবন্ধিত ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়সীদের স্পট রেজিস্ট্রেশনে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে উল্লেখ করে আবুল বাশার খুরশীদ আলম বলেন, যারা বয়স্ক তারা যেন আগে টিকা পান। কারণ বয়স্ক জনগোষ্ঠী বেশি করোনা সংক্রমিত। তাদের মৃত্যুর সংখ্যাও বেশি। সুতরাং তাদের সুরক্ষার কথা চিন্তায় থাকতে হবে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে যেদিন ২ দিন নিয়মিত টিকাদান থাকবে না, সপ্তাহে এমন দুই দিন টিকা দেয়া হবে। টিকা প্রত্যাশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নিবন্ধন করবেন এবং এসএমএস আসার পর টিকা নেবেন। আইসিটি বিভাগ ইউনিয়নের নাম ব্যবহার করে টিকা প্রতাশীদের কাছে এসএমএস পাঠাবে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকেন্দ্র ছিল তা সরিয়ে নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে টিকাকেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে বড় হল রুমেও টিকা কেন্দ্র করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা অনুযায়ী শিশুদের টিকার আওতায় আনার কাজ চলছে বলেও তিনি জানান।

 

Link copied!