‘সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে ফের গণটিকা শুরু’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২১, ০১:২৭ পিএম

‘সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে ফের গণটিকা শুরু’

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে জুলই মাস থেকে ফের গণটিকা কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেন শেষে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হচ্ছে।’ আগামী ২৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর উদ্বোধন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব বলেন, ‘ আগামী ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।’

ড. আহমদ কায়কাউস বলেন, ‘ প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সরকারের  সিনিয়র সচিব ও সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন।এছাড়া, জলবায়ু  উদ্বাস্তু পরিবারকে বহুতল ভবনে একটি করে ফ্ল্যাট প্রদানের মাধ্যমে এ পর্যন্ত ৪ হাজার ৪০৯টি পরিবারকে বিশেষ আশ্রায়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রায়ন-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপপরিচালক (উপসচিব) জাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!