ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে মার্শাল ল জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের মার্শাল ল জারি মানে সেখানে অবস্থানরত সাধারণ মানুষের চলাচলে আরও বিধি-নিষেধ আরোপ করা হবে।
কোনো অঞ্চলে মার্শাল ল জারি করার অর্থ হলো ওই অঞ্চলে থাকা সামরিক ও বেসামরিক প্রশাসনের যা করা প্রয়োজন তাই করতে পারবে।
আলজাজিরার ওই সাংবাদিক বলেন, মার্শাল ল জারির মাধ্যমে ওইসব অঞ্চলে সেনা সমাগমের ঘোষণা আসবে। এর আগে, রাশিয়ার মূল ভূখন্ডে আংশিক সেনা সমাগমের ডিক্রি জারি করেছিলেন রুশ প্রেসিডেন্ট।
মোহাম্মদ ডল আরও বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধের ময়দানে রাশিয়া যেসব লজ্জা পেয়েছে সেগুলো থেকে মুখ বাঁচানো যাবে এমন কোনো কিছুর আশা করছে রাশিয়ানরা।