ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক টেলিগ্রামে বলেছেন, বহুতল আবাসিক ভবনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহার করার একদিন পরই এ হামলা চালানো হলো। যদিও ইউক্রেনের দাবি, তাদের বিতাড়িত করা হয়েছে।
এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে কৃষ্ণসাগরের বুকে স্নেক আইল্যান্ড নামে যে ক্ষুদ্র দ্বীপটি দখল করে নিয়েছিল রাশিয়া সেটি থেকে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আবাসিক ভবনের রাতের হামলায় ছয় জন নিহতের কথা বলা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।