মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি ট্রেন স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানির প্রধান অলেক্সান্ডার কামিশিন এ তথ্য জানান। বিবিসি এ তথ্য জানিয়েছে।
কামিশিন বলেন, সোমবার সকালে মধ্য ও পশ্চিম ইউক্রেনের পাঁচটি রেলস্টেশনে রাশিয়ার দখলদার সেনারা হামলা চালিয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর একটি লভিভের পূর্বের গ্রাম ক্রাসনেতে অবস্থিত।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সোমবার সকালে পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দ শোনা গেছে।
এর আগে রাশিয়া গত মাসে পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলা চালিয়েছিল। এতে অন্তত ৫০ জন নিহত হন।