ইউক্রেনের লুহান্সক দখলের দ্বারপ্রান্তে রুশ সৈন্যরা: মস্কো

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ০৯:৪৫ এএম

ইউক্রেনের লুহান্সক দখলের দ্বারপ্রান্তে রুশ সৈন্যরা: মস্কো

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্কের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে চলেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর এ দাবি করেন। একই সঙ্গে লুহানস্ক প্রজাতন্ত্রের স্বাধীনতা আসন্ন বলে জানিয়েছেন তিনি। 

মস্কোর দাবি নিয়ে কিয়েভ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। তখন থেকেই লুহানস্কের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর একদিন আগে লুহানস্ক স্বাধীন বলে স্বীকৃতি দেয় মস্কো। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারোদনেস্ক একটি। 

প্রথম ধাপের ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ রাশিয়া ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয়। রাশিয়ার এ ধাপের যুদ্ধের লক্ষ্য ইউক্রেনের দক্ষিণ ও পুরো দনবাস দখল। এসব অঞ্চলের দখল পেলে যুদ্ধজয়ের দাবি করবে রাশিয়া।

Link copied!