ইউক্রেনে ফিরেছেন দেশটির ৯ লাখ বাসিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ১২:০৭ পিএম

ইউক্রেনে ফিরেছেন দেশটির  ৯ লাখ বাসিন্দা

ইউক্রেনে ফিরতে শুরু করেছেন পাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া নাগরিকরা। এখন পর্যন্ত ৯ লাখের মতো নাগরিক ইউক্রেনে ফিরে এসেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার মানুষ নিজ ঘরে ফিরছেন। যদিও সেখানকার অবস্থা আগের মতো না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। যারা ফিরছেন তাদের বেশিরভাগই মহিলা, শিশু এবং বৃদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে  পোল্যান্ড,হাঙ্গেরীসহ কয়েকটি দেশে ৬০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান নাগরিক আশ্রয় নেন। ইউক্রেনের ভেতরে গৃহহীন হয়ে পড়েন ১ কোটিরও বেশি মানুষ। 

Link copied!