জানুয়ারি ২০, ২০২৩, ০৮:৫৪ পিএম
আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে কয়েকশ সাঁজোয়া যানসহ হাজার হাজার রকেট ও কামানের গোলা পাঠাবে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, যে প্যাকেজটি পাঠানো হচ্ছে তাতে ৫৯টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস, ৯০টি স্ট্রাইকার আর্মার্ড পারসোনালা ক্যারিয়ারস, ৫৩টি মাইন রেজিসট্যান্ট অ্যামবুশ প্রটেক্টেড ভিয়াকলস এবং ৩৫০টি হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভিয়াকলস আছে।
জানুয়ারির প্রথমদিকে ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।নতুন প্যাকেজে আরও ৫৯টি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র কিইভকে ২৭৪০ কোটি ডলারেরও বেশি নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শীত রাশিয়ার বাহিনীগুলোকে ফের দলবদ্ধ হওয়ার সময় ও বড় ধরনের একটি হামলা চালানোর সুযোগ করে দিতে পারে, এই আশঙ্কায় মস্কোর হামলা মোকাবেলায় আরও সহায়তা দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইউক্রেন।