ইউক্রেন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৮:১০ পিএম

ইউক্রেন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শীর্ষ দুই মন্ত্রীর কিয়েভ সফরের কথা জানান। সফরকালে ইউক্রেনের কী ধরনের অস্ত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন ও অস্টিন। জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে হোয়াইট হাউস এখনও ব্লিনকেন এবং অস্টিনের কিয়েভ সফরের তথ্য নিশ্চিত করেনি।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আরও শক্তিশালী অস্ত্র সহায়তা চেয়ে আসছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ইউক্রেনে অস্ত্র সহায়তা দিয়ে আসছে।

এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতর এবং পেন্টাগনও এই সফরের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে, আগামী মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখান থেকে আগামী বৃহস্পতিবার যাবেন কিয়েভে। এরপর কিয়েভ যাওয়ার আগে গুতেরেসের মস্কো সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি।

Link copied!