ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তি কাউন্সিল গঠনে সম্মত হয়েছে ভারত। দিল্লি সফরত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে ভারতের কর্মকর্তাদের আলোচনা শেষে এই ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট দুই দিনের সফরে এখন ভারত আছেন। ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হলো রাশিয়া। ইইউ চেষ্টা করছে রাশিয়ার ওপর সামরিক সরঞ্জামের ব্যাপারে ভারতের নিরর্ভশীলতা কমিয়ে তাদের তৈরি অস্ত্র কেনার ব্যাপারে দেশটিকে রাজি করানো এবং ইইউর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করাই এই সফরের লক্ষ্য।