জুলাই ২৫, ২০২২, ০৬:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়ংকর রূপে দাবানল আরও বেশি ছড়িয়ে পড়ছে। রবিবার দাবানলের মাত্রা বেড়ে যাওয়ায় হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে পুড়ে গেছে আরও অসংখ্য বাড়িঘর এবং হাজার হাজার একর এলাকা।
এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলেছে, দাবানলে ১৫ হাজার ৬০৩ একর জমির গাছপালা ও স্থাপনা পুড়ে গেছে।তবে গত কয়েক দিনের তুলনায় আগুনের তীব্রতা কমেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ওই এলাকার ৬ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এলাকায় দ্রুত দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।