ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করছেন ইউক্রেনের বাসিন্দারা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৮:২৮ পিএম

ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করছেন ইউক্রেনের বাসিন্দারা

ক্ষতিগ্রস্থ ভবনগুলো পুনরায় মেরামতের কাজ শুরু করে দিয়েছেন ইউক্রেনের বাসিন্দারা। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চল থেকে গত মার্চে রুশ সৈন্যরা চলে যাওয়ার পর সেখানে ইউক্রেনের নাগরিকরা আবারও জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করছেন। বসতবাড়ির পুনর্নিমাণ কাজের শব্দ এখন চেরনিহিভ শহরে। শীতের আগে কাজ শেষ করতে ইউক্রেনের অন্যান্য শহর থেকে স্বেচ্ছাসেবকরা আসছেন; নির্মাণ কাজে সহায়তার জন্য।  

ইউক্রেনের অদূরের একটি গ্রাম ইয়াহিদনের একটি গ্রামের ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের ছবি দিয়েছে বিবিসি। সেসব চিত্র থেকে বোঝা যাচ্ছে; খুব শিগগিরিই আর স্কুলে ফিরতে পারছে না শিক্ষার্থীরা।  

Link copied!