মে ১৭, ২০২৩, ০২:৫৩ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শিরিন মাজারিকে ফের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ মে) হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেপ্তার হলেন তিনি। জিও টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজারি-হাজি বলেন, এই পিটিআই নেতা কারাগারের বাইরে থেকে গ্রেফতার হয়েছেন। শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জানা নেই।
তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিন মাজারিকে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিট পর পুনরায় গ্রেফতার করা হয়েছে।
মাজারি-হাজি এক টুইটে জানিয়েছেন, সিনেটর ফালাক নাজের পরিবার এবং আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা এবং ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ তাদের কারাগারের বাইরে থেকে গ্রেফতার করে। আমাদের কোনো ধারণা নেই। যেখানে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।