আগস্ট ২, ২০২২, ০২:১৭ এএম
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করার সময় সেনাবাহিনীর জেনারেলসহ পাঁচ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যা দূর্গতদের জন্য ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিমান ট্র্যাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ১২ কর্পসের অধিনায়ক সেনাবাহিনীর এক জেনারেলসহ হেলিকপ্টারটিতে ৬ আরোহী ছিলেন। তাদের উদ্ধারে অভিযান শুরু চলছে বলেও বিবৃতিতে জানানো হয়।
পাকিস্তানের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী নামে ওই কর্পস কমান্ডারের সঙ্গে পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাত্তিও ছিলেন। তবে কত সময় ধরে হেলিকপ্টারটি নিখোঁজ ছিল পাকি সেনাবাহিনীর পক্ষ থেকে তা জানানো হয়নি।