তাইওয়ানকে ঘিরে ফেলে মহড়ায় চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৩:০১ পিএম

তাইওয়ানকে ঘিরে ফেলে মহড়ায় চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ

চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে ফেলে টহল দিচ্ছে বলে দাবি করেছে দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।

তুরষ্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে।

চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান।তাইওয়ান কর্তৃপক্ষ আরও জানায়, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে প্রস্তত।

প্রসঙ্গত, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বিপদেশটি ঘিরে বড় ধরণের সামরিক মহড়া চালাচ্ছে চীন।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে চীন। অন্যদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন হিসেবে মনে করে।   

Link copied!