তীব্র ঝড়ে হোয়াইট হাউজের পাশে ৪ জন আহত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ০২:৫৮ পিএম

তীব্র ঝড়ে হোয়াইট হাউজের পাশে ৪ জন আহত

ওয়াশিংটন ডিসির লাফায়েত্তে পার্কে তীব্র ঝড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস এক বিবৃতিতে জানায়, আহত চারজনের অবস্থা গুরুতর। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পার্কের একটি অংশ বন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

Link copied!