দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে ঋষি সুনাক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৩:১৮ পিএম

দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ভোটেও সর্বোচ্চ ভোট পেয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেছেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক।

সুনক সবেচেয়ে বেশি ১০১ ভোট পেয়েছেন, পেনি মর্ডান্ট পেয়েছেন ৮৩ ভোট এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৬৪ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্র্যাভারম্যান ঘোষণা দেন, তিনি লিস ট্রাসকে সমর্থন দিয়েছেন। পরের রাউন্ডের ভোটের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিতও করেছেন।

এছাড়া সাবেক ইকুয়ালিটিস মিনিস্টার কেমি ব্যাডেনোচ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান টম তুগেনধাত কম ভোট পেলেও তারা দুজন জানিয়েছেন, শেষ পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের বয়স ৪২ বছর। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস জনসন তাকে প্রথম পূর্ণ মন্ত্রিসভা পদ অর্থাৎ অর্থমন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন। করোনা মহামারি চলাকালীন ব্যবসা এবং কর্মচারীদের সাহায্য করার জন্য কয়েক বিলিয়ন পাউন্ড মূল্যের একটি বিশাল প্যাকেজ তৈরির পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন ঋষি।

ঋষি সুনকের দাদা-দাদী ভারতের পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। আর ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি হচ্ছেন ঋষির স্ত্রী। তাদের দুই কন্যাও রয়েছে।

Link copied!