আমেরিকার নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে তুষার ঝড়ের তাণ্ডব চলছে প্রায় ২৪ ঘণ্টা ধরে। আজ আমেরিকার স্থানীয় সময় সকাল থেকে তুষারপাত শুরু হয়। ইতিমধ্যে কোন কোন স্থানে ৬ ফুটের বেশি উচ্চতায় বরফে ঢেকে গেছে।
শীত মৌসুমের শুরুতে আমেরিকার গ্রেট লেকের পানির উপরের স্তরে বরফ থাকে না। বরং লেকের পৃষ্ঠের তাপমাত্রা পানির উপরের বাতাসের তাপমাত্রা অপেক্ষা এমনিতেই প্রায় ৫ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস বেশি থাকে। বাতাস ও লেকের পানির পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে এই সময় ব্যাপক পরিমাণে জ্বলীয় বাষ্পের সৃষ্টি হয়। উত্তর আমেরিকার গ্রেট লেকের (৫ টি বড় লেক পরস্পর সংযুক্ত) সবচেয়ে অগভীর লেক হলেও লেকেরই অংশ। ফলে এই লেকের পানির তাপমাত্রা অন্যান্য ৪ টি লেকের পানির তাপমাত্রা অপেক্ষা অনেক বেশি থাকে।

শীত মৌসুমে আমেরিকার আলাস্কা ও উত্তর-মেরু উপর থেকে আগত ঠাণ্ডা বাতাস যখন উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকের লেকের প্রবাহিত হয় তখন সেই ঠাণ্ডা বাতাস লেক থেকে সৃষ্ট জ্বলীয় বাষ্পের সাথে মিশে ব্যাপক তুষার সৃষ্টি করে। সেই তুষার আমেরিকার নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহর ও তার নিকটবর্তী শহরগুলোতে পড়ে।
আবহাওয়া বিজ্ঞানের ভাষায়, এই প্রক্রিয়াকে বলে লেক প্রভাবিত তুষারপাত। পুরো উত্তর আমেরিকার মধ্যে শুধু এই স্থানে তুষারপাত হয়। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বাড়ির ছাদে এমন তুষারপাত হয়েছে যে অনেক বাড়ির মালিক আতংকিত হয়ে পড়েছেন। তুষারপাত থেকে বাঁচতে অনেকেই শোভেল নিয়ে ঘরের ছাদে বরফ পরিষ্কার করেছেন।