প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গে প্রাণ গেল ৭ জনের, নিখোঁজ অনেকে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৮:৩০ এএম

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গে প্রাণ গেল ৭ জনের, নিখোঁজ অনেকে

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক। বুধবার রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১জন শিশুও রয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জনিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। রাতে হঠাৎ পানির স্রোতে ভেসে যান অনেকে। এতে প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া মাঝ নদীতের চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।

পাহাড় থেকে নেমে আসা পানিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ।

Link copied!