ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী নাতাশা পির্ক মুসার।
নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেন তিনি। নির্বাচন কমিশন জানায়, নাতাশাকে ৫৪ শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অন্যদিকে, লোগারের ভাগ্যে জুটেছে ৪৬ ভাগ সমর্থন।
বিজয় ভাষণে নাতাশা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা এবং গণতান্ত্রিক মতাদর্শের প্রতি রয়েছে তাঁর পূর্ণ আস্থা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় তিনি কাজ করবেন।
৫৪ বছরের নাতাশা পেশায় আইনজীবী হলেও সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ।