ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, অন্তত ২০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৩:৫০ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, অন্তত ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে প্রায় ২০০ মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময় সোমবার দুপুরে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অন্তত কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি ইসলামিক বোর্ডিং স্কুল এবং একটি হাসপাতালও রয়েছে। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

শক্তিশালী কম্পনের ফলে লোকজন তাদের বাড়িঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Link copied!