মানবপাচার একটি ভয়াবহ অপরাধ: জাতিসংঘ মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০৬:২৭ পিএম

মানবপাচার একটি ভয়াবহ অপরাধ: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবপাচার একটি ভয়াবহ অপরাধ এবং মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ওপর সর্বাত্মক আক্রমণ।  

শনিবার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের মহাসচিব বলেন, দুঃখজনকভাবে এটি এমন একটি সমস্যা, যা দিন দিন বাড়ছে, বিশেষ করে নারী ও মেয়েশিশুদের ক্ষেত্রে।সংঘাত, জোরপূর্বক বাস্তুচ্যুতি, জলবায়ু পরিবর্তন, অসমতা ও দারিদ্র বিশ্বজুড়ে লাখো-কোটি মানুষকে নিঃস্ব ও বিচ্ছিন্ন করেছে এবং ঝুঁকিতে ফেলেছে। মানব পাচারকারীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগীদের চিহ্নিত, শনাক্ত, নিয়ন্ত্রণ ও শোষণ করে এই দুর্বলতাগুলোর সুযোগ নিচ্ছে। ২০২৩ সালের সামিট অব দ্য ফিউচারের অংশ হিসেবে ডিজিটাল মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আমি গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টের প্রস্তাব করেছি। মানবপাচার সমূলে উৎপাটনের জন্য গুরুত্বপূর্ণ এই দিবসে আমি বিশ্ববাসীর প্রতি এই বিষয়ে মনোযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং কাজ করতে আহ্বান জানাচ্ছি।

Link copied!