মিয়ানমার থেকে পণ্য কেনা বন্ধ করবে মার্কস অ্যান্ড স্পেনসার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ১২:৫৭ পিএম

মিয়ানমার থেকে পণ্য কেনা বন্ধ করবে মার্কস অ্যান্ড স্পেনসার

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) আগামী বছর থেকে মিয়ানমারের কাছ থেকে পোশাক শিল্প সংক্রান্ত পণ্য কেনা বন্ধ করবে। ১১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মিয়ানমারে 'মানবাধিকার লঙ্ঘন' করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'আমরা আমাদের সাপ্লাই চেইনের কোনো অংশে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে সহ্য করি না এবং আমরা মিয়ানমারের বাজার থেকে ২০২৩ সালের মার্চে বের হয়ে আসার জন্য আমাদের এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী একটি দায়িত্বশীল উপায় খুঁজছি।’

এমঅ্যান্ডএস আরও জানায়, তাদের এই সিদ্ধান্তে কর্মীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে তারা কিছু উদ্যোগ নেবে।

বিশ্ববাজারে কাপড় ও তৈরি পোশাক খাতে মিয়ানমার একটি উদীয়মান সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

Link copied!