ভারতের মুম্বাইয়ে চার তলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ভবনের ভেতরে ২১ জন ছিলেন।
মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন, নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ভবনের মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।