যুক্তরাষ্ট্রের ৩ টি শহরে বন্দুকযুদ্ধ: নিহত ৯

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ১১:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ৩ টি শহরে বন্দুকযুদ্ধ: নিহত ৯

যুক্তরাষ্ট্রের ৩ টি শহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ২৫ জনের মতো আহত হয়েছেন। শনিবার এবং রবিবার-এই দুই দিনে এ বন্দুকযুদ্ধের ঘটনাগুলো ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার দুই জন ব্যক্তির মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বন্দুকযুদ্ধ পর্যন্ত গড়ায়। তখন শহরের একটি রেস্টুরেন্ট ও বারে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনায় ৩ জন নিহত হন। আহত হয় আরও ১২ জন। দ্রুত ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই ধরণের একটি ঘটনা ঘটে টেনিসির চাট্টানোগায়। সেখানে মাঝরাতে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়। এর পরদিন রবিবার মিশিগানে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন নিহত হয়। ওই ঘটনায় ২ জন আহত হয়।  

এর আগে গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে ১৮ বছরের এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয় ১৯ শিশুসহ ২১ জন। এরও ১০ দিন্ আগে নিউইয়র্কের একটি শপিং মলে একই ধরণের ঘটনায় ১০ জন নিহত হন। নিউইয়র্কের ঘটনায় নিহতদের অধিকাংশই ছিলো কৃষ্ণাঙ্গ। এসব ঘটনায় নতুন করে আবারও সামনে এসেছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দুর্বলতার বিষয়টি।

Link copied!