জানুয়ারি ৫, ২০২৩, ০৪:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শহর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বিবৃতিতে জানা যায়, স্থানীয় পুলিশ কর্মকর্তারা সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে এলাকাটি পরিদর্শনে গেলে এক বাড়িতে মৃতদেহগুলো দেখতে পান। সেখান থেকে ৫ শিশুসহ ৮ জনের মৃতদেহ উদ্ধার করেন। প্রত্যেককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।
উল্লেখ্য, ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় ৮ হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।