যুদ্ধে ইউক্রেনের ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত: মার্কিন সেনাপ্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ০৩:৩০ পিএম

যুদ্ধে ইউক্রেনের ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত: মার্কিন সেনাপ্রধান

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের দুই লাখের বেশি সেনার পাশাপাশি ইউক্রেনের ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন সেনাপ্রধান এ কথা বলেন।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে মস্কো দাবি করেছিল, অভিযান শুরুর পর থেকে রাশিয়া তাদের ৫ হাজার ৯৩৭ জন সেনা সদস্য হারিয়েছে।

বিবিসিকে দেওয়া ওই সাক্ষাতকারে জেনারেল মার্ক মিলি জানান, তার মতে এ পর্যন্ত রাশিয়ার লক্ষাধিক সেনা যুদ্ধে নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক সেনা সদস্য। একই সংখ্যক সেনা সদস্য হারিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।   

মার্ক মিলি আরও বলেন, রাশিয়ার এ সামরিক আগ্রাসনের কারণে ইউক্রেনের দেড় থেকে ৩ কোটি মানুষ বাড়িঘর হারিয়ে এখন শরণার্থী হয়ে গেছে।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন জেনারেলের এ দাবি নাকজ করে দিয়েছে। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের নিহতের সংখ্যা বহুগুন বাড়িয়ে বলছে।

Link copied!