ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেভের ৯৬তম জন্মদিন উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৯:৩২ পিএম

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেভের ৯৬তম জন্মদিন উদযাপন

এবার ৯৬-এর ঘরে পা রাখলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার জন্মদিন উপলক্ষ্যে ব্রিটেনজুড়ে সাজসাজ রব। চলছে ব্যাপক প্রস্ততি। শুধু তাই নয়, চলতি বছর সিংহাসনে ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে এলিজাবেথের সম্মানে তারই অবয়বে একটি বার্বি পুতুল বানিয়েছে খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল। আর এটি নিয়েও উৎসাহের শেষ নেই জনগণের। মাথায় সিলভারের মুকুট, গায়ে তুষার শুভ্র রংয়ের গাউন-সব মিলিয়ে হুবহু রানি দ্বিতীয় এলিজাবেথের অবয়বের বার্বি পুতুলটি চলতি বছরের জুনে রানির সিংহাসনে ৭০ বছরপূর্তির অনুষ্ঠান শুরু হওয়ার আগে লন্ডনের হ্যারডস, সেলফ্রিজ এবং হ্যামলেসের দোকানে বিক্রি করা হবে। ইতোমধ্যে পুতুলটিকে ঘিরে সবার মাঝে ব্যাপক আগ্রহ কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ এপ্রিল) ৯৬ বছরে পা দিয়েছেন রানি। এ উপলক্ষ্যে আয়োজিত চমৎকার হর্স শোতে অংশগ্রহণকারীরাও প্রচণ্ড উচ্ছ্বসিত। বিশেষ যত্ন করা হচ্ছে প্রশিক্ষণার্থী ঘোড়াগুলোকেও। এক প্রশিক্ষণার্থী বলেন, আমি খুব ছোটবেলা থেকেই এসব ঘোড়া নিয়ে কাজ করি।

রানির জন্মদিন উপলক্ষ্যে চমৎকার এ আয়োজনের হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। হর্স শোর আগে আপাতত আমরা মিউজিকের সাথে সাথে অনুশীলন করছি। আমন্ত্রিত অতিথিদের সামনে বিষয়টি আরও অনেক আনন্দদায়ক হবে বলে আশা করছি। এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে একটি ছবিও প্রকাশ করেছে রয়্যাল উইন্ডশোর হর্স শো। ছবিটিতে বাইবেক নাইটিঙ্গেল ও বাইবেক কেইট নামে দুটি ঘোড়ার সাথে দেখা যায় রানিকে।

ইউকে অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর মতে, ব্রিটেনের ৮০ শতাংশেরও বেশি লোক সিংহাসনে অন্য কাউকে দেখেননি। অর্থাৎ অধিকাংশেরই জন্ম রানির সিংহাসনে আরোহনের পর। তিনি ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সিংহাসনে আরোহন করেন। এলিজাবেথ উইনস্টন চার্চিলের আমলে সিংহাসনে আসীন হন। তিনি ৩ হাজার ৫শ’র বেশি বিলে স্বাক্ষর করেন যা আইনে পরিণত হয়েছে। রানি ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার ১৭ ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের পশুপ্রীতি রয়েছে। তিনি ঘোড়া ও কুকুর খুব পছন্দ করেন। তার ৩০টির বেশি কুকুর রয়েছে। ১৯৫২ সালে রানির বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা যাবার পর তিনি উত্তরাধীকার সূত্রে বেশ কয়েকটি রেসের ঘোড়ার মালিকানা লাভ করেন। তার ঘোড়াগুলো ১ হাজার ৬শ’র বেশি রেসে জয়লাভ করে। ৯৩ বছর বয়সী রানির একটি হাতি, একটি ব্ল্যাক জাগুয়ার ও কুমির রয়েছে। এগুলো সব উপহার। এগুলোকে চিড়িয়াখানায় রাখা হয়েছে।

 

Link copied!