রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি আটক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ০৩:১৫ পিএম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, এ বিক্ষোভের অনুমতি ছিল না। অভিযানের সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ সময় ভারতীয় রাজনীতিক ও আন্তর্জাতিক কূটনীতিক শশী থারুরকে আটক করা হয়েছে।

অন্যদিকে, লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস সদস্যদের দেশটির পার্লামেন্ট ভবন থেকে ‘চলো রাষ্ট্রপতি ভবন’ যাত্রা করার কথা। দলটির রাজ্য ইউনিটগুলোরও আজ সারা দেশে বিক্ষোভ করার কথা।

কংগ্রেসের কর্মসূচি সামনে রেখে দিল্লির কিছু অংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

Link copied!