শিনজো আবের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য আজ, অংশ নিয়েছেন বিশ্বনেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ১২:০১ পিএম

শিনজো আবের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য আজ, অংশ নিয়েছেন বিশ্বনেতারা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য হচ্ছে  আজ মঙ্গলবার। এ উপলক্ষে টোকিওতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বিশ্ব নেতারাসহ চার হাজার মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সাবেক এই জাপানি প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত থাকবেন বহু দেশের দেশের রাষ্ট্রপ্রধান বা শীর্ষ সরকারি কর্মকর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এর পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন সেই সেখানে।

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের আরেকটি কারণ হিসেবে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগকে উল্লেখ করেছেন।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট গ্রুপ অব সেভেন (জি৭) নেতারাও মঙ্গলবারের এই আয়োজনে যোগ দিতে প্রস্তুত। তবে নিজ দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাপান সফর বাতিল করেছেন।

গত ৮ জুলাই পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে একক বন্দুকধারীর হামলায় নির্বাচনী প্রচারের বক্তৃতার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। চার দিন পরে আবের একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় এবং তার মৃতদেহ দাহ করা হয়।

ন্যাশনাল পুলিশ এজেন্সি রাজধানীতে বিশেষ করে নিপ্পন বুডোকান হলের আশেপাশে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে কঠোর নিরাপত্তা জোরদার করতে ২০ হাজার পুলিশ মোতায়েন করেছে।

Link copied!