ইউক্রেনের কারাগারে ৫০ জন বন্দির মৃত্যু নিয়ে তদন্তের দাবি করেছে ইউক্রেন সরকার। কিয়েভ মনে করছে, জাতিসংঘ এবং রেডক্রসের উচিত কেন এভাবে বন্দিরা মারা গেলেন তার কারণ খুঁজে বের করা। রেডক্রস জানিয়েছে, ঘটনার তদন্তে তারা ইতোমধ্যে ওই বন্দিশালায় ঢোকার চেষ্টা শুরু করেছে। এ ঘটনার জন্য রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে।
ইউক্রেন মনে করছে, ওলেনিকাভ ক্যাম্পে যাদের বন্দি করে রাখা হয়েছিলো, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে তার প্রমাণ মুছে ফেলতেই তাদের উপর বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, ক্যাম্পে ইউক্রেনের নাগরিকদের এ হত্যাকান্ডকে রাশিয়ার ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ। যদিও রাশিয়া ইউক্রেনের এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, ইউক্রেনের রকেট হামলাতেই বন্দিদের মৃত্যু হয়েছে।
শুক্রবার বোমা হামলায় ইউক্রেনের ওলেনিকাভ ক্যাম্পে ৫০ জন ইউক্রেনিয়ান বন্দি নিহত হন।