‘অগ্নি প্রাইম’ নামের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালাল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২২, ১১:১৪ এএম

‘অগ্নি প্রাইম’ নামের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালাল ভারত

সর্বোচ্চ প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লায় নির্ভূলভাবে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি প্রাইম’ নামে নতুন প্রজন্মের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল শুক্রবার ওড়িশার উপকূল থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এনিয়ে তৃতীয়বারের মতো অগ্নি প্রাইম নামের এই মিসাইল 'পরীক্ষামূলক উৎক্ষেপণ' করলো ভারত। গত বছরের জুনে প্রথমবার  এবং গত ডিসেম্বরে দ্বিতীয়বার উৎক্ষেপণ করা হয় অগ্নি শ্রেণিভূক্ত এই মিসাইল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,  সব পরীক্ষাতেই সফল হয়েছে এই মিসাইল। অগ্নি শ্রেণিভুক্ত মিসাইলগুলোর মধ্যে  নতুন জেনারেশন মিসাইল বলে এটিকে গণ্য করা হয়। নতুন এই মিসাইলটি সর্বোচ্চ প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লায় এটি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

অগ্নি-৩ মিসাইলের তুলনায় এই নতুন মিসাইলটি অন্তত ৫০ শতাংশ হালকা। এটিতে একাধিক নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে এবং রেললাইন বা রাস্তা থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

Link copied!