‘ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২২, ০৯:১২ পিএম

‘ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া’

রাশিয়া শক্তিশালী ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারি অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।অন্যদিকে রাশিয়াও মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবারিক বোমা যেটি ব্যপক ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র।

তবে ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোও অভিযোগ করেছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত।

এই থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যন্য বিস্ফোরক থেকে ভয়ংকর।

আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটায়।

বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়ীত্বও থাকে বেশি।

Link copied!