মেক্সিকোতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৩, ০৯:৫৯ এএম

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী। ওই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লার মহাসড়ক দিয়ে যাচ্ছিল। চালক বাসটি দ্রুত চালানোর সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে, যাদের সবাই ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি একসঙ্গে এত লোক বহনের উপযোগী ছিল না। দুর্ঘটনায় পড়ার পর এর চালক পালিয়ে যায়। অতিদ্রুত চলতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।

Link copied!