এখনও ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়ে আছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার চালানো এই হামলায় শিবিরটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জন। এখনও ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়ে আছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাবালিয়া ক্যাম্প থেকে ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি এএফপি।
গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে সংঘাত চলছে। ওইদিন হামাসের আকস্মিক হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।