চীনা হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের ৬০ হাজার সরকারি ইমেইল

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১০:২৮ এএম

চীনা হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের ৬০ হাজার সরকারি ইমেইল

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার ইমেইল চুরি করেছে চীনা হ্যাকাররা। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সিনেটর স্টাফার।

স্টাফার বলেন, কর্মকর্তারা আইন প্রণেতাদের বলেছেন ১০টি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার ইমেইল হ্যাকিং হয়েছে। ভুক্তভোগীদের নাম প্রকাশ না করা হলেও জানানো হয় তাদের মধ্যে একজন ছাড়া সবাই পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কর্মরত।

ভবিষ্যতে এই ধরনের সাইবার হামলা ও অনুপ্রবেশ ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন স্টাফার।

এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট দাবি করে, হ্যাকিংয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাসহ প্রায় ২৫টি সংস্থার ইমেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছে চীনভিত্তিক হ্যাকাররা। 

মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, চীনভিত্তিক হ্যাকাররা স্ট্রোম-০৫৫৮ (ডিজিটাল প্রমাণীকরণ টোকেন) টোকেন জাল করে এর মাধ্যমে ইমেইলগুলোর অ্যাক্সেস পেয়েছিল। টোকেনগুলো সাধারণত একজন ব্যক্তির পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয়। তদন্তে দেখা গেছে, এই আক্রমণ মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল।

এর আগে, মে মাসে মাইক্রোসফট এবং পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো বলেছিল, গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণের জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে চীনা হ্যাকাররা। বিশেষজ্ঞরা বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনা।

Link copied!