রোজা শুরু হতে পারে কবে থেকে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০৮:৫৪ এএম

রোজা শুরু হতে পারে কবে থেকে

প্রতীকী ছবি

বছর ঘুরে আবারও ধর্মপ্রাণ মুসল্লিদের দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই মাসে সিয়াম-সাধনা করে থাকেন মুসল্লিরা। ২৯ শাবান মোতাবেক আগামী ১০ মার্চ চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ ১১ মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু হবে।

তবে চন্দ্র বিশারদরা মনে করছেন, এবার শাবান মাস ৩০ দিনে হওয়ার বেশি রয়েছে। সেক্ষেত্রে সৌদিসহ বিশ্বের বেশির ভাগ দেশেই আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরুর সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি শাবান মাস যদি ৩০ দিনে হয়, তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশে আগামী ১৩ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

Link copied!