ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, ৫ শিক্ষার্থী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:০৫ পিএম

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, ৫ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলে পাঁচজন ছাত্রী নিহত হয়েছেন। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালিয়েছে। এতে পাঁচজন ছাত্রী নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার সকালে ইরানজুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে তেহরান পাল্টা হামলা চালায়।

Link copied!