সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে।
তুরস্কও ঘোষণা করেছে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক ও অন্যান্য অঞ্চলের জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা সম্ভাবনা যাচাই করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে, তাদের দেশে ঈদুল ফিতর শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে। কারণ জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্র: গালফ নিউজ