অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৬, ০৭:০২ পিএম

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন করছে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)।

মূলত, কংগ্রেস ও বামপন্থী দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেলে কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএম টিভিকে’কে সমর্থন জানায়। এর মধ্য দিয়ে গত চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান ঘটে।

নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে পায় ১০৭টি আসন। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থন পাওয়ার পর সেই সংখ্যা অতিক্রম করে টিভিকে।

ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত থালাপতি বিজয়ই হচ্ছেন মুখ্যমন্ত্রী।

Link copied!