ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়।
এমন পরিস্থিতিতে এবার পশ্চিমাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
তিনি বলেন, ইউরোপ-বা এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সের্গেই রিয়াবকভ বলেন, ‘ইউরোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রাশিয়া।মস্কো ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সম্ভাব্য স্থাপনার ওপর গভীর নজর রাখছে।’