ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই বরখাস্ত মার্কিন সেনাপ্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১২:০১ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই বরখাস্ত মার্কিন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর প্রধান র‍্যান্ডি জর্জ-কে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান ছাঁটাই অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, মেয়াদ শেষ হওয়ার আগেই জর্জকে অবিলম্বে অবসর দেওয়া হয়েছে। তবে তার অপসারণের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। একই অভিযানে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জর্জের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে।

Link copied!