ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:৫০ এএম

ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমনটাই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। মুখে স্বীকার না করলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পিছিয়ে আসতে হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান-এর কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-এর মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ও দাবি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।

বিনিময়ে ইরান কী সুবিধা পেতে পারে, তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

তবে বিবিসি জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!