আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ১০:৩৯ এএম

আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

আর্মেনিয়ায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত বেড়ে হয়েছে ১১ জন। মঙ্গলবার আর্মেনিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিন জন নিহত হওয়ার কথা জানা গেলেও পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধার করেন।

রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রবিবার রাজধানী ইয়েরেভানের এ ঘটনায় মার্কেট ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং আরও অন্তত ৬২ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আতশবাজির বিস্ফোরণ সবকিছু এক মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। মানুষজন দোকানগুলো থেকে বের হতে পারেনি। আর্মেনিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে দুটি বড় বিস্ফোরণে আতশবাজি রাখা ভবন ধসে পড়ার ইঙ্গিত মিলেছে। এরপর আগুন ধরে যায়।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Link copied!