ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিরপেক্ষ, জানালেন শি জিনপিং

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২২, ০৭:০০ পিএম

ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিরপেক্ষ, জানালেন শি জিনপিং

ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানালেন তার দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার আহবান জানিয়ে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বেইজিং।

রুশ বার্তা সংস্থা তাস’র প্রতিবেদনে বলা হয়, বুধবার ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে শি জিনপিং এসব কথা বলেন। চীনা প্রেসিডেন্টের এ বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।  

ইউক্রেন সংকটে চীনের অবস্থান নিরপেক্ষ জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আশা করছি- দুইপক্ষ আরও সহনশীল হয়ে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে পারস্পারিক নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তির পথ বেছে নেবে।’

 

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরাসরি রাশিয়াকে সমর্থন না দিলেও নানা কৌশলে দেশটির পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বুধবার বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করলেন শি জিনপিং।

Link copied!