ইউক্রেনকে আবারও ১.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ৫১২ কোটি টাকার অধিক। জানা গেছে, খুব দ্রুত এ সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম মার্কিন মুলুকে সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সফরে মার্কিন কংগ্রেস পরিদর্শন করতে পারেন বাইডেনের এই ঘনিষ্ঠ মিত্র।
এদিকে বুধবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে খুবই গুরুত্বপূর্ণ একটি অধিবেশনের কথা জানিয়েছেন স্পিকার ন্যান্সি প্যালোসি। গণতন্ত্রের ওপর সুগভীর আলোচনা হতে বলে এই অধিবেশনে। তবে এতে জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা এ ব্যাপারে এখনও কোথায়ও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যপণ্য রপ্তানি কমে যাওয়া গোটা বিশ্বে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। এখনও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দেননি পুতিন। বরং শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোয় হামলা চালিয়ে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে রুশ সেনারা।