ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহান্সকের রুবিজনেতে এক শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওই এলাকায় বিধ্বস্ত এক রুশ যানের ছবি প্রকাশ করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোন বিবৃতি দেয়নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে বেশ কয়েকজন শীর্ষ রুশ সৈন্য নিহত হয়েছেন।
ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের সিভিরেদোনেস্ক শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে কয়েক সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় দনবাসকে টার্গেট করে রুশ বাহিনী। মূলত ওই দনবাস শহরে রুশপন্থীদের বিক্ষোভ দমনে ইউক্রেনের সৈন্য হামলা চালালে ইউক্রেনের নাকের ডগায় সৈন্য জড়ো করে রাশিয়া। তখন থেকেই ওই এলাকায় রুশ হামলা বেড়েছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।
দনবাসের রুশপন্থীরা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে। তবে ইউক্রেন বলছে; এটা ইউক্রেনকে আলাদা করতে রাশিয়ার চক্রান্ত এবং হামলা চালানোর একটা অজুহাত ছিলো। এরইমধ্যে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ এলাকা রুশ বাহিনীর দখলে নিয়ে নিয়েছে বলে স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।