ইউক্রেনে ‘সেনাদের উল্লেখযোগ্য ক্ষতির’ কথা স্বীকার করল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ০৫:৩৩ পিএম

ইউক্রেনে ‘সেনাদের উল্লেখযোগ্য ক্ষতির’ কথা স্বীকার করল রাশিয়া

ইউক্রেনে ‘ব্যাপক’ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল রাশিয়া। বিবিসির খবরে বলা হয়েছে, আগ্রাসনের ৪৪তম দিনে এসে রাশিয়া এ তথ্য স্বীকার করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, হতাহতের বিষয় ‘আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা’।

খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৪৪তম দিনে পড়েছে। সেখানে দেশটির ‘সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে।

রাশিয়া কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলকে মস্কো তার লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। এখনও যে মাত্রা লড়াই চলছে তাতে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দিমিত্রি পেসকভ আরও বলেন, আমি আশা করছি যুদ্ধ নিয়ে ‘সামনের দিনে’ মস্কো তার লক্ষ্যে পৌঁছাবে।

Link copied!