ইউক্রেনের আজাবস্টাল ঘাটি থেকে আরও ৫০ নাগরিক উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ১১:০৪ এএম

ইউক্রেনের আজাবস্টাল ঘাটি থেকে আরও ৫০ নাগরিক উদ্ধার

ইউক্রেনের আজাবস্টাল ঘাটি থেকে আরও ৫০ জন বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর এই নাগরিকদের জাতিসংঘ ও রেডক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ১১টি শিশু রয়েছে। রুশ কর্মকর্তারা ও ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, শনিবার সারাদিন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার আজাভস্টালের ওই ঘাটি থেকে ৫শ মতো বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়। এখনো ঘাটিটিতে শিশুসহ দেড়শর মতো বেসামরিক নাগরিক  আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের উচিত ওই ঘাটিতে থাকা ইউক্রেনের সৈন্যদের রুশদের কাছে আত্মসমর্পণ করতে বলা। ৯ মের আগেই মারিউপুলের বাকি অংশ রুশরা দখল করে নিতে পারে বলেই খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ওদিকে ইউক্রেনের খারকিভে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় বেশ সাফল্য পেয়েছে ইউক্রেনের সৈন্যরা। খারকিভে রুশ বাহিনীর কাছ থেকে তারা ৫টি গ্রাম দখলমুক্ত করেছে বলে দাবি করেছে কিয়েভ। 

Link copied!